আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতিই হলো ষড়যন্ত্র, চক্রান্ত, হত্যা, ক্যু ও সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করা। এরই ধারাবাহিকতায় সারাদেশে আন্দোলনের নামে বিএনপি সশস্ত্র মহড়া দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে একটি সাংবিধানিক এবং গণতান্ত্রিক সরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ধৈর্যধারণ ও গণতান্ত্রিক ঔদার্য নিয়ে সহনশীল আচরণ করার নির্দেশনা দিয়েছেন। এ সুযোগে বিএনপি তাদের সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়ে ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফয়দা লোটার অপতৎপরতা চালাচ্ছে।
ওবায়দুল কাদের আরো বলেন, অপশক্তি বিএনপি সরকারে থাকা অবস্থায় যেমন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করেছিল; তেমনি বিরোধীদলে থেকে আগুন সন্ত্রাসের মাধ্যমে শত শত নিরীহ মানুষ হত্যা করেছে।
আন্দোলনের নামে সশস্ত্র মহড়া দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:06 am