বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২-এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে চিফ হুইপের পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন।
বিকালে দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। গত ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করেছিলেন তিনি।
চিফ হুইপের পদ থেকে রাঙ্গাকে সরালেন কাদের

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:24 am