রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১২, আলোব্দি, ঝিলপার বস্তি সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাসেল (৩০), সবুজ (২৪), আল-আমিন (২৯), মুসা (১৮), রিজু হোসেন (২৫), আলিফ হোসেন (২৭), জীবন (২০), রাহাত (১৯), রনক তালুকদার (১৯), রাসেল (২১), ইমন (১৮), দিপু দাস (১৯) ও তামিম মোল্লা (২২)।
পুলিশ জানায়, ওই এলাকায় প্রায় ১০০ জন লোক ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে সমবেত হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পল্লবী থানার সব মোবাইল পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের জন্য সমবেত হওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশের মোবাইল পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় ১৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পরে তাদের পল্লবী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 12, 2026, 11:55 pm