ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর পর আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামত কাজের কারণে এক লেনে যানবাহন চলাচল করবে। মেরামতকাজ চলাকালে ওই এলাকায় যানবাহনের গতি কিছুটা ধীর হতে পারে। এ কারণে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াত করার জন্য অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার ও সহকারী পুলিশ সুপার তারিক লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বার্তায় তিনি জানিয়েছেন, শুক্রবার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উদ্যোগে আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামত কাজ চলবে। এ সময় ঢাকামুখী লেনে এক পাশ দিয়ে যানবাহন চলাচল করবে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মেরামতকাজ চলাকালে ওই এলাকায় যানবাহনের গতি কিছুটা ধীর হতে পারে। এ কারণে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াত করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সড়কে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং যানজটের বিষয়ে দ্রুত জনসাধারণকে অবহিত করতে সংশ্লিষ্ট সবাইকে তথ্য প্রচারে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
আলিপুরা সেতু মেরামত, ঢাকামুখী এক লেনে চলবে যানবাহন

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 26, 2026, 4:21 am