বরাবরই দাদির সঙ্গে ঈদ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তারা খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথির মেয়ে। এবারও দাদির সঙ্গে ঈদ করবেন জাফিয়া ও জাহিয়া।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে রিসিভ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর পৌনে ২টা তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন।
শায়রুল জানান, প্রায় এক মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:22 am