অবশেষে সমাবেশের অনুমতি পেল জামায়াতে ইসলামী। আগামীকাল শনিবার দুপুর ২টার দিকে রমানার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আশা করছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুকিং পাব এবং দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।
এর আগে ৬ জুন বিকেলে জামায়াতের আট সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে যায়।
সেখান থেকে বেরিয়ে প্রতিনিধি দলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আবেদনটি ডিএমপির একজন উপপুলিশ কমিশনার গ্রহণ করেছেন।
তিনি আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তাকে অভিহিত করেছি, জামায়াতে ইসলাম ৫ জুন বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়েছিল।
কিন্তু পুলিশের পক্ষ থেকে কর্মদিবসের একটি কারণ দেখিয়ে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল। তাই ১০ জুনের কর্মসূচির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছি। এতে পুলিশের সহযোগিতা চেয়েছি।’
সমাবেশের অনুমতি পেল জামায়াত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:11 am