হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় হামলার শিকার হওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাতিরঝিলের মহানগরের বাসায় ফেরেন তিনি। এর আগে বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন হিরো আলম।
সোমবার বিকেল ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় হিরো আলমের ওপর হামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন হিরো আলম। সেখানে কয়েকজন ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন। এ সময় কয়েকজন তাকে বলেন, ‘এটা টিকটক ভিডিও করার জায়গা না’, ‘এটা ভোটকেন্দ্র’, ‘এটা গুলশান-বনানী’—এই বলে হিরো আলমকে মারতে শুরু করেন তারা। হামলাকারীদের গলায় ‘নৌকা’ প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গেছে।
হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট বলেন, ‘আমরা যদি নির্বাচনে জিতেও যাই, তাহলেও এই নির্বাচন বর্জন করলাম।’
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন হিরো আলম

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 8:08 am