বিশেষ প্রতিবেদক ::
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া নামক স্থানে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং এক জন আহত হয়েছেন।
শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে।
তারা হলেন- উখিয়ার পাগলির বিল গ্রামের সালমা খাতুন (৪৫), আনোয়ার ইসলাম ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের বিধু ধর (৪০)।
আহত ব্যক্তি হচ্ছে রামু গর্জনিয়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ ( ৩০)।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মহিউদ্দিন মহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন।
রামু উপজেলার গর্জনিয়া সিকদার পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে হাবিব উল্লাহকে (৩০) গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছে। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় ৪ সিএনজি যাত্রি নিহত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:06 am