বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে নতুন করে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। শোনা যাচ্ছে, কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে নাকি তাঁর ওঠাবসা রয়েছে, এমনকি করা হয় মাদক সেবনের অভিযোগও। যদিও নোরা এই অভিযোগগুলোর সবকটিকেই ভিত্তিহীন বলে দাবি করেছেন। তবে সূত্র বলছে, বিষয়টি পুলিশের নজরেই আছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, একজন মাদক পাচারকারী সেলিম ডোলার ছেলে, তাহের ডোলা দাবি করেছেন—দাউদ ইব্রাহিমের আয়োজিত এক মাদক পার্টিতে নাকি উপস্থিত ছিলেন নোরা। অভিযোগটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দেন এই অভিনেত্রী।
নিজের সামাজিক মাধ্যমে নোরা লেখেন, তিনি কোনো ধরনের পার্টিতে যান না এবং সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকেন। নোরার ভাষায়, ‘আমি সারাদিন কাজ করি। আমার ব্যক্তিগত জীবন বলেও কিছু নেই। ছুটির দিনে হয় বাসায় থাকি, নয়তো দুবাইয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছি, তাই এসব অভিযোগ ভিত্তিহীন।’
অভিযোগকারীদের বিরুদ্ধে সতর্ক করে তিনি আরও বলেন, ‘যারা আমার নাম ব্যবহার করছেন, তাদের অনুরোধ—এটা বন্ধ করুন। না হলে এর পরিণাম ভালো হবে না। এবার আর চুপ করে থাকব না।’
শুধু নোরা নন, একই অভিযোগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরসহ আরও কয়েকজনের নামও উঠে এসেছে। সূত্র বলছে, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ শিগগিরই সংশ্লিষ্ট শিল্পীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।
‘দাউদের মাদক পার্টিতে নোরা’, পুলিশের নজরে অভিনেত্রী

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:04 am