চাঁদে অবতরণের জন্য নতুন মহাকাশ যান স্পেস লঞ্চ সিস্টেমের (এসএলএস) যাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে নাসার রকেটটি উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে উৎক্ষেপণের সময় গণনা শুরু হয়েছে। সেটি নাসার নিজস্ব ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এসএলএস নাসার তৈরি এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাকাশ যান। চাঁদে মানবজাতির অবতরণের ৫০ বছর পর আবার মানুষকে চন্দ্রপৃষ্ঠে পাঠানোর এ প্রকল্পটির নাম আর্টেমিস। নাসার কর্মকর্তারা মনে করছেন, এতে মূল প্রযুক্তিগত কোনো ত্রুটি নেই।
এসএলএস-এর রকেট একটি ক্যাপসুল বহন করবে। এ ক্যাপসুলের নাম ওরাইয়ন; যা চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে। তবে এই যাত্রায় কোনও মানুষ থাকবে না। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এ এসএলএসটি উৎক্ষেপণ হচ্ছে।
যাত্রা শুরুর পর যানটি দু’ঘণ্টার মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করবে। নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি বলছেন, পর্যালোচনা থেকে আমরা কোনো নেতিবাচক ফলাফল পাইনি। এ নিয়ে আমাদের মধ্যে কোনো ভিন্নমতও তৈরি হয়নি।
চাঁদে শক্তিশালী মহাকাশ যান পাঠানো সরাসরি দেখাচ্ছে নাসা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:55 am