ফের খুশির জোয়ার এলো রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির ঘরে। দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন তারা। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। খবরটি ইনস্টাগ্রামে জানিয়েছেন তারকাদ্বয়।
একটি পায়ের ছাপের ছবি পোস্ট করেছেন তারা। সঙ্গে লেখা, ‘ওয়েলকাম বেবি গার্ল।’ নিচে রণবীর-দীপিকার নামের সঙ্গে রয়েছে তাদের প্রথম কন্যা দুয়ার নামও।
খবরটি শুনে আনন্দিত তাদের সতীর্থ ও ভক্তরা। মাত্র আধা ঘণ্টায় ওই পোস্টে রিঅ্যাকশন ছাড়িয়েছে সাড়ে সাত লাখ। শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়া ঘোষাল, শিল্পা রাও, অনিরুদ্ধ রবিচন্দরসহ অনেক তারকা।
এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যার বাবা-মা হয়েছেন রণবীর ও দীপিকা। তার নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। ঠিক দুই বছর পর তারা দ্বিতীয় কন্যাকে স্বাগত জানালেন পৃথিবীতে।
উল্লেখ্য, বছর কয়েক প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 20, 2026, 2:52 pm