প্রথমবার এক সিনেমায় সাইফ-কিয়ারা

  বিশেষ প্রতিনিধি    20-08-2026    4
প্রথমবার এক সিনেমায় সাইফ-কিয়ারা

বয়স কিংবা ক্যারিয়ারে দু’জন দুই প্রজন্মের। তবে সাইফ আলি খান এখনো তার কাজের ধারাবাহিকতা ধরে রেখেছেন। তাই এই সময়ের শিল্পীদের সঙ্গেও তাকে হরহামেশা পর্দায় দেখা যায়। এবার তাকে দেখা যাবে কিয়ারা আদভানির সঙ্গে। যিনি বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

পিঙ্কভিলার খবর অনুযায়ী, ভৌতিক-থ্রিলার ধাঁচের গল্পের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন সাইফ-কিয়ারা। নির্মাণে কনিকা ঢিলন। এ সিনেমার মাধ্যমে তার পরিচালনায় অভিষেক হবে। বর্তমানে চলছে চিত্রনাট্যের কাজ। বছরের শেষ দিকে শুরু হবে শুটিং।

সিনেমাটির ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, ‘কানিকার পরবর্তী সিনেমায় সাইফ ও কিয়ারা একসঙ্গে অভিনয় করবেন। এটি একটি দারুণ থ্রিলার, যের গল্পে থাকবে অতিপ্রাকৃত উপাদানও। সাইফ-কিয়ারাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করা হচ্ছে।’

এতদিন চিত্রনাট্যকার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন কনিকা ঢিলন। তার গল্পে ‘মনমর্জিয়া’, ‘কেদারনাথ’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘রক্ষা বন্ধন’ ও ‘ডাঙ্কি’ সিনেমাগুলো দর্শক পছন্দ করেছে। এবার নিজেই নামছেন পরিচালনায়। তাই দর্শকেরও বিশেষ নজর থাকবে এ সিনেমার প্রতি।

বিনোদন-এর আরও খবর

আরও পড়ুন