দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়ের উত্তরসূরি তিনি। বাবার স্টারডম নিয়েই রূপালী পর্দায় পরিচালক হিসেবে নিজের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন জেসন সঞ্জয়। আগামী ২ অক্টোবর (শুক্রবার) প্রেক্ষাগৃহে আসছে তার পরিচালিত প্রথম সিনেমা ‘সিগমা’। বৃহস্পতিবার সিনেমাটির স্পেশাল প্রিমিয়ার হয়।
বাবা সুপারস্টার এবং দাদু প্রখ্যাত প্রবীণ নির্মাতা এস এ চন্দ্রশেখর হলেও পারিবারিক পরিচয়ের কোনো চাপ নিজের ওপর প্রভাব ফেলতে দেননি জেসন। উল্টো নিজস্ব মৌলিকত্ব দিয়ে প্রথম সিনেমাতেই নিজের মুন্সিয়ানা ফুটিয়ে তুলেছেন তিনি—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ছবির প্রধান নায়ক সন্দীপ কিষাণ।
এদিকে সম্প্রতি এক শোতে হাজির হয়ে জেসন কথা বলেন তার প্রথম সিনেমা এবং ছবি দেখার পর বাবার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে। জেসন জানান, বাবাকে সিনেমাটি অনুধাবন করার জন্য একটু সময় দেওয়া প্রয়োজন। তবে প্রথম পরিচালনা হিসেবে বিজয় থালাপতি যে তাকে নিয়ে গর্ববোধ করবেন, সে বিশ্বাস তার রয়েছে।
এই তারকা পুত্র আরও বলেছেন, বাবা একজন মেগাস্টার ও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও শুধু নিজের কাজের মাধ্যমেই পরিচিতি তৈরি করতে চান তিনি। এ প্রসঙ্গে জেসন বলেন, ‘পরিবারের ঐতিহ্য তো সবসময়ই সঙ্গে থাকবে। বর্তমানে একটি রাজনৈতিক আবহও তৈরি হয়েছে। তবে আমি নিজের তৈরি ছোট একটি পরিসরে কাজ করে ইন্ডাস্ট্রিতে নিজস্ব ভাবমূর্তি ও দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলতে চাই।’
প্রথমে চলতি বছরের জুলাই মাসেই ‘সিগমা’ প্রেক্ষাগৃহে আসার কথা ছিল। তবে সেন্সর ও ছাড়পত্র সংক্রান্ত জটিলতার কারণে পিছিয়ে যাওয়া বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ জুলাইয়ে মুক্তির সুনির্দিষ্ট তারিখ পাওয়ায় জেসনের ছবিটির মুক্তি পেছানো হয়।
সিনেমায় থালাপতির ছেলে, অভিষেক শুক্রবার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 2, 2026, 4:25 am