বাংলা গানে নতুন একটা ধারার প্রচলন ঘটিয়েছেন হাবিব ওয়াহিদ। পশ্চিমা মডার্ন ও ইলেক্ট্রিক মিউজিকের সঙ্গে বাংলার সুরের সমন্বয় করে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। পথ দেখিয়েছেন আরো অনেককে।
এই নন্দিত শিল্পীর জন্মদিন আজ। দিনভর তাকে শুভেচ্ছায় সিক্ত করেছেন ভক্ত ও সতীর্থরা। বাদ যাননি এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। যিনি নিজেকে হাবিবের ‘শিষ্য’ বলেই অভিহিত করেন। তাকে সম্বোধন করেন ‘বস’ বলে।
হাবিবের জন্মদিনে তার সঙ্গে ধারণ করা চারটি ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিয়েছেন ইমরান। সেখানে হাবিবকে ‘সত্যিকারের কিংবদন্তি’ বলে আখ্যায়িত করেছেন শিল্পী।
ইমরান লেখেন, ‘শুভ জন্মদিন বস। একজন সত্যিকারের কিংবদন্তি, একজন আইকনিক সংগীতশিল্পী এবং এমন একজন বস, যিনি তার অনন্য সাউন্ড ও কালজয়ী সংগীত দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।’
হাবিবের সুস্বাস্থ্য, সুখ ও সংগীতজগতে আরও বহু বছরের সাফল্য কামনা করে ইমরান লেখেন, ‘অনুপ্রেরণা জোগাতে থাকুন, আলো ছড়াতে থাকুন এবং সংগীতজগতে রাজত্ব করতে থাকুন, বস।’
পোস্টের শেষাংশে হাবিবের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ইমরান লেখেন, ‘সব সময় আপনার প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’
প্রসঙ্গত, ইমরানের সুরে একাধিক গান করেছেন হাবিব। ২০২৩ সালে গেয়েছেন ‘বোকা মন’ শিরোনামের একটি গান। এরপর ২০২৫ সালে এসেছে ইমরানের সুরে হাবিব ও ন্যানসির ‘ভালোবাসি শুধু যে তোমারে’। এটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
হাবিবের জন্মদিনে ইমরান : একজন সত্যিকারের কিংবদন্তি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 17, 2026, 4:34 am