শরীয়তপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন সাতজন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডেঙ্গুর পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের নির্ধারিত শয্যার পাশাপাশি মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে।
হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৭ জন। বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন।
রোগী ও স্বজনরা জানান, হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেককেই মেঝেতে রেখে চিকিৎসা নিতে হচ্ছে। পাশাপাশি হাসপাতালের মেঝে অপরিষ্কার থাকাসহ অনেক রোগী সময়মতো চিকিৎসাসেবা পাচ্ছেন না। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্বাভাবিকের তুলনায় চাপ বেড়েছে।
শরীয়তপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ও ৪৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। সব মিলিয়ে বর্তমানে ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। গত ছয় মাসে হাসপাতাল থেকে ২৩৭ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু ও ডায়রিয়া রোগীর চাপ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 1, 2026, 4:48 am