জবিতে একের পর এক সংঘাত, উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা

  বিশেষ প্রতিনিধি    24-09-2026    14
জবিতে একের পর এক সংঘাত, উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা

আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের বিভিন্ন গ্রুপের মধ্যে সম্প্রতি দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার নতুন ক্যাম্পাস ইস্যুতে অন্যদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল।

এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্বাভাবিক একাডেমিক পরিবেশ বজায় রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বারবার সংঘর্ষের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। নতুন ক্যাম্পাস ইস্যুতে রক্তক্ষয়ী সংঘাত

দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের তিন দফা দাবিতে আয়োজিত কর্মসূচিতে জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্ট ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে শাখা ছাত্রদলের সংঘর্ষ হয়। যা ক্যাম্পাস ছাড়িয়ে পার্শ্ববর্তী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অন্তত ৭০ জন আহত হন।

পরে কেন্দ্রীয় ছাত্রদল, ছাত্রশিবির ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠক হলেও প্রশাসনিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন