৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

  বিশেষ প্রতিনিধি    02-10-2026    6
৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

প্রায় ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৬টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর দেড়টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-এর হুক ছিঁড়ে ৬টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইঞ্জিনসহ ৬টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন।

তিনি জানান, দুপুর দেড়টার দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-এর মাঝামাঝি ৬টি বগির পর ক্লিপ ভেঙে যায়। এতে পেছনের ৬টি বগি বিচ্ছিন্ন হয়ে লাউয়াছড়া বনের ভেতরে পড়ে থাকে। পরে এসব বগি উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন আনা হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধার করা হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন