শনি ও রোববার পর পর দু’দিন হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর আজ সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমান বন্দরের ৬০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কিরিয়ামের তথ্য পর্যালোচনা করে জানা গেছে এ তথ্য। কিরিয়ামের তথ্য বলছে, রোববার হুথি-হামলার পর সেদিন নির্ধারিত (শিডিউলড) ফ্লাইটগুলোর ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করেছিল কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
সেই ধারাবাহিকতা মেনেই আজ সোমবার ৬০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কিং খালেদ বিমানবন্দরে হুথিদের শনিবারের হামলায় নিহত হয়েছেন ১২ জন আহত হয়েছেন ৩ শতাধিক। রোববারের হামলায় নিহত হয়েছেন ১ জন এবং আহত হয়েছেন আরও ১১ জন।
রোববার সৌদির দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা করেছে হুথি বাহিনী। তবে সেই হামলার জেরে সৃষ্ট ক্ষয়ক্ষতির তথ্য এখনও প্রকাশ করেনি সৌদির বেসামরিক বিমন চলাচল কর্তৃপক্ষ।
হুথি বিদ্রোহীরা অবশ্য এসব হামলার দায় স্বীকার করেছে। রোববার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে রিয়াদ ও দাম্মামে হামলার তথ্য স্বীকার করে হুথি গোষ্ঠীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী বলেছেন, “সামনের দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরও কঠিন হামলা করা হবে। বিমান পরিষেবা সংস্থা সংস্থা, বিমানবন্দরের কর্মী এবং ভ্রমণকারীরা যেন ভবিষ্যতের সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক থাকেন।”
হুথি হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের ৬০ শতাংশ ফ্লাইট বাতিল

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 13, 2026, 4:07 am