লাইকারি বানাবেন বলে যে চিংড়ি মাছ কিনে রেখেছিলেন, সেই মাছ দিয়েই কম সময়ে, সহজেই বানিয়ে ফেলতে পারেন চিংড়ি মাছের বিরিয়ানি। কী ভাবে বানাবেন? রইল তার রেসিপি।
চিংড়ি মাছের বিরিয়ানি তৈরি করতে কী কী লাগবে?
উপকরণ
চিংড়ি মাছ: ৩০০ গ্রাম
হলুদ গুঁড়া: আধ চা চামচ
মরিচ গুঁড়া: আধ চা চামচ
লবন: স্বাদ অনুযায়ী
আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ
পেঁয়াজ বাটা: আধ কাপ
গরম মশলা: আধ চা চামচ
দই: ১ কাপ
ক্রিম: আধ কাপ
সর্ষের তেল: ২ টেবিল চামচ
ধনে পাতা: ২ টেবিল চামচ
আধ সেদ্ধ চাল: ১ কাপ
প্রণালী
১) প্রথমে মাছগুলি ভাল করে ধুয়ে লবন, হলুদ, আদা-রসুন বাটা-পেঁয়াজ বাটা, গরম মশলা এবং দই দিয়ে মেখে রাখুন।
২) কড়াইতে তেল গরম করে মাছগুলি হালকা করে ভেজে নিন।
৩) গ্যাস বন্ধ করে এর মধ্যে মিশিয়ে নিন ক্রিম, ধনে পাতা কুচি এবং পেঁয়াজ কুচি।
৪) এ বার ওই কড়াইয়ের মধ্যেই মাছের উপর আধসেদ্ধ চাল ছড়িয়ে দিন। উপর থেকে ছড়িয়ে দিতে পারেন বেরেস্তা।
৫) আঁচ একেবারে কমিয়ে, কড়াইয়ের মুখ ঢেকে ২০-৩০ মিনিট দমে রেখে দিন।
৬) আধ ঘণ্টা পর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেও খেতে মন্দ লাগবে না।
চিংড়ির বিরিয়ানি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:21 am