পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। ২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।
সম্প্রতি সাবার ২০১৫ সালে দেওয়া পাকিস্তানি টিভি শোর ‘গুড মর্নিং জিন্দেগি’ একটি ইন্টারভিউ ভাইরাল হয়েছে। যেখানে ইমরান হাশমির সঙ্গে কাজ করতে আগ্রহী কিনা জানতে চাইলে সাবা কামার বলেন, ইমরান হাশমির সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এই শোতে অভিনেত্রী সালমান খানকে ‘অভদ্র’ বলেও মন্তব্য করেছেন। ভিডিওতে দেখা গেছে, সাবাকে হৃতিক, রণবীর কাপুর, রিতেশ দেশমুখ, সালমান খানের ছবি দেখানো হয় এবং তাদের সম্পর্কে প্রশ্ন করা হয়। স্ক্রিনে যখন সালমানের ছবি আসে তখন সাবা বলে ওঠেন, ‘অভদ্র’। এরপরেই বলেন, ‘আল্লাহ মাফ করুক, সল্লু ভাইকে অনেক ভয় লাগে।’ এ সময়ে ভয়ে নিজের কান চেপে ধরেন তিনি।
সাবার এসব রসিকতা সহজভাবে নেননি বলিউড ভক্তরা। সমালোচনা করেছেন অভিনেত্রীর।
ইমরান হাশমিকে নিয়ে যা বললেন পাকিস্তানি অভিনেত্রী

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:07 am