বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপের কারণে ধীরে ধীরে ডলারের বাজার স্থিতিশীল হচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংকের চোখ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর দিকে।
মানি এক্সচেঞ্জের মাধ্যমে অর্থপাচার হয়েছে কি না তা খতিয়ে দেখবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, মানি এক্সচেঞ্জের মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কি না তা খতিয়ে দেখবে বিএফআইইউ।
তিনি আরো বলেন, বাজার স্থিতিশীল করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ডলার কেনাবেচার হার বলে দেয়া হয়েছে। ডলারের বাজার ঠিক রাখতে আগামীতে আরো পদক্ষেপ নেয়া হবে।
সিরাজুল ইসলাম বলেন, বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার সহায়তা দেয়া হচ্ছে। সরকারি পেমেন্ট বা বিভিন্ন প্রকল্পের আমদানি দায় মেটানোর জন্যই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সুবিধা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তবে সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক এ মুহূর্তে মানি এক্সচেঞ্জগুলোকে ডলার সহায়তা দেওয়ার কথা ভাবছে না বলেও জানান তিনি।
অর্থপাচার ঠেকাতে মানি এক্সচেঞ্জে চোখ বাংলাদেশ ব্যাংকের

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:06 am