আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে না গেলে ভাতাভোগীদের নাম বাদ দেওয়া হবে এমন বক্তব্যের দায়ে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে শোকজ করা হয়েছে।
আজ মঙ্গলবার পঞ্চগড়-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইনের নোটিশে আগামীকাল বুধবার দুপুরে তাকে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর রাতে দেবীগঞ্জের পামুলী ইউনিয়ন ও ২৫ ডিসেম্বর বোদার চন্দনবাড়িতে নির্বাচনী সভার বক্তব্যে ভোট দিতে না গেলে তাদের তালিকা করে নাম কর্তনের হুমকি দিয়ে রেলমন্ত্রী বলেন, একটি দল বের হয়েছে। তারা বলছে ভোট দেবেন না। তাদের কথায় কেউ যদি ভোট দিতে কেন্দ্রে না যায়, তাহলে ভোট দেওয়া নিয়ে আমরা দুটি লিস্ট করছি।
একটিতে কারা ভোট দিতে যাচ্ছে। আর একটিতে থাকবে কারা ভোট দিতে যাচ্ছে না। আপনি সরকারি সুযোগ-সুবিধা নেবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না তা হবে না।
এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ক) ও ১১ (ক) ধারার বিধান লঙ্ঘন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
ভোট দিতে না গেলে ভাতা বন্ধের হুমকি, রেলমন্ত্রীকে শোকজ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:10 am