এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এনিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৪৪ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
ডেঙ্গুতে আরো ১ মৃত্যু, হাসপাতালে ৭৫

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:09 am