নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত দ্বিতীয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখার জন্য SDG Brand Champion in Responsible Consumption and Production ক্যাটাগরিতে ২টি শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে ‘পদক্ষেপ’।
গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর লে মেরিডিয়ন হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ‘রিসাইকেল বার্ণ অয়েল থেকে সাবান উৎপাদন’ এবং ‘পরিবেশবান্ধব উপায়ে লবণ উৎপাদন’ কার্যক্রমের উপর পদক্ষেপকে দুটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান অতিথির কাছ থেকে ‘পদক্ষেপ’ এর প্রোগ্রাম উইং এর যুগ্ম পরিচালক মোঃ মনিরুজ্জামান সিদ্দিক এ সম্মাননা গ্রহণ করেন।
বাংলাদেশের অন্যতম শীর্ষ জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমগ্র দেশব্যপী সম্ভবনার ক্ষমতায়নে সাম্যে গড়া টেবসই ভবিষৎ নির্মানের লক্ষ্যে ১৯৮৬ সাল থেকে সমন্বিত উন্নয়ন কৌশল (Holistic Development Approach) এর আলোকে দেশের দারিদ্র্য বিমোচনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে অভিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সেবা প্রদান করে আসছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৪ পেলো ‘পদক্ষেপ’

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:06 am