রাজধানীর গুলশানের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ।
রোববার (২ অক্টোবর) রাতে গুলশানের ৪১ নম্বর রোডের ৭/এ বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গুলশানের ওই বাসায় লাইফ কেয়ার নামের একটি স্পা সেন্টারের আড়ালে অবৈধ কার্যকলাপ হচ্ছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে সাতজন নারী ও দুজন পুরুষকে গ্রেফতার করা হয়। একজন পলাতক রয়েছেন।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গুলশানে স্পা সেন্টারে ‘অনৈতিক কার্যকলাপ’, নারীসহ গ্রেফতার ৯

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:22 am