৫০ কোরআনে হাফেজকে দেওয়া হলো সংবর্ধনা

  বিশেষ প্রতিনিধি    08-03-2025    98
৫০ কোরআনে হাফেজকে দেওয়া হলো সংবর্ধনা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০ কোরআনে হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলা শহরের একটি চাইনিজ রেস্তোরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যান ওয়েলফেয়ারের’ ব্যানারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।

এতে বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুন অর রশীদ, সোনাপুর বড় মসজিদের খতিব হারুন অর রশীদ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এমরান হোসেন, সহকারী সেক্রেটারী জাকির হোসেন পাটোয়ারী, ইখলাস ফাউন্ডেশনের সভাপতি মাস্টার ফয়সাল আহমেদ, রামগঞ্জ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক রুবেল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, আল কোরআন একাডেমির সভাপতি শেখ মোবারক উল্যাহ প্রমুখ।

বিশেষ অতিথি নাজমুল হাসান পাটোয়ারী বলেন, মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে পবিত্র কুরআন নাযিল হয়। কোরআনের আলোকেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহ্বান জানাই আমি। প্রধান অতিথি আবুল বাশার বলেন, মানুষের কাছে কোরআনের সঠিক বার্তা প্রচার করতে হবে। পবিত্র কোরআনের আলোতে বিশ্ব আলোকিত হোক এই চাওয়া আমার।

সভাপতি টিপু সুলতান বলেন, কোরআনে হাফেজদেরকে সমাজের প্রত্যেক মানুষ পছন্দ করেন। তারা সুন্দর সমাজ বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে বলে আশা আমার।

সারাদেশ-এর আরও খবর