দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র থেকে জানালার গ্রিল ভেঙে রয়েল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। সোমবার (২৪ মার্চ) আনুমানিক ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ তদন্তকেন্দ্র থেকে মাদক ব্যবসায়ী পালানোর ঘটনাটি জানাজানি হলে পরিদর্শন করেন নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।
আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ভোররাতে রয়েল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়। সেহরির ব্যস্ত সময়ের সুযোগে ঘরের পেছনের একটি জানালার রড সরিয়ে পালিয়ে যায় আসামি। তাকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ ফাঁড়ির জানালার গ্রিল ভেঙে পালাল মাদক ব্যবসায়ী

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:08 am