তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে আশুলিয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জামগড় ও ইটখোলা এলাকার প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ৪০০ মিটার পাইপ অপসরণপূর্বক জব্দ করা হয়েছে। এতে প্রায় ১১ হাজার ৩৩৪ ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হবে।
অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাঁচটি পৃথক মামলায় ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।
আশুলিয়ায় ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:04 am