পঞ্চগড় থেকে যমুনার পথে আসছি সারজিস

  বিশেষ প্রতিনিধি    09-05-2025    85
পঞ্চগড় থেকে যমুনার পথে আসছি  সারজিস

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার নিজ জেলা পঞ্চগড় থেকে রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৮ মে)  রাত পৌনে একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস বলেন, পঞ্চগড়ে ছিলাম। যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিপ্লবের সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন। জুলাই চলছে, চলবে।

এর আগে রাত ১০টার দিকে দলীয় কিছু নেতাকর্মীদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে রাত গভীর হওয়ার সাথে সাথে এনসিপি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন