মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জলাবদ্ধতা নিরসনে এবার সরাসরি মাঠে নামলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। তার সঙ্গে ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরা সদর উপজেলা টিমের সদস্যরা।
বুধবার (২২ জুলাই) দুপুর ৩টায় স্থানীয় জনগণের আহ্বানে সাড়া দিয়ে তিনি সদর উপজেলার লেকভিউ ক্যাফের সামনে থেকে শহরের বিভিন্ন জলাবদ্ধতা কবলিত গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।
সরেজমিনে অবস্থান পর্যালোচনা করে তিনি জনগণের ভোগান্তির বাস্তবচিত্র তুলে ধরেন এবং তাৎক্ষণিক করণীয় নির্ধারণে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
প্রশাসন ও সচেতন তরুণদের এই যৌথ উদ্যোগ একটি পরিষ্কার, পরিকল্পিত ও জলাবদ্ধতামুক্ত সাতক্ষীরা গঠনের অঙ্গীকার। এই উদ্যোগের মধ্য দিয়ে গড়ে উঠুক একটি সুস্থ, সচেতন ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ—এমনটাই প্রত্যাশা সকলের।
প্রশাসন ও তরুণ স্বেচ্ছাসেবীদের এই সমন্বিত অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বর্ষা শুরুর আগেই এমন উদ্যোগ গ্রহণ করা হলে শহরের জলাবদ্ধতা অনেকাংশেই কমে আসতো।
এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরা জেলা সমন্বয়ক অর্পণ বসু, সদর উপজেলা টিমের দায়িত্বশীল সদস্য শেখ শাহরিয়ার আনজুম সিফাত, জেরিন রাফা প্রমুখ।
জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরায় প্রশাসন ও তরুণদের সমন্বিত অভিযান

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 7:43 am