আসন্ন জাতীয় নির্বাচনে সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। তিনি বলেন, নির্বাচনী সময়ে গণমাধ্যমের সঠিক ও নিরপেক্ষ ভূমিকা মানুষের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রবিবার ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে “নির্বাচনের সময় গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
উপদেষ্টা বলেন, “নির্বাচনের মাঠে যা ঘটছে—দুর্নীতি, সহিংসতা কিংবা অনিয়ম—সবকিছু জনগণের সামনে তুলে ধরতে হবে। এবারের নির্বাচনে গণমাধ্যমের ওপর কোনো বাধা থাকবে না।”
তিনি জানান, এবারে বিপুল সংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন। তরুণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে নির্বাচন যেন সহিংসতার শিকার না হয়, সেজন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেন তিনি।
সাংবাদিকদের মতামতের প্রেক্ষিতে মাহফুজ আলম বলেন, নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। পাশাপাশি অসংগতিপূর্ণ বিধি-নিষেধ পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, নির্বাচনকেন্দ্রে সংবাদ কাভারেজের বিধি-নিষেধ সংস্কার এবং সাংবাদিকদের পরিচয়পত্রের অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অধীনস্ত দপ্তরগুলোর প্রধানগণ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকবৃন্দ। সভা সঞ্চালনা করেন প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।
নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:05 am