ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১) বিকেলে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন (৩২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সোহাগ মাঝি (৩৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য নেছার মিয়া (৪৮), ইউসুফ আলী (৪৮), ফারুক হোসেন (৪৭), মকবুল মৃধা (৫৪), মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), এমদাদুল হক (৩৭) ও আব্দুল আলীম (২২)।
ডিএমপি-র মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান,গ্রেপ্তার ১২ জনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মী বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এরকম সংবাদ পাওয়ার পর থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে ১২ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা সটকে পড়ে।
গ্রেপ্তারকৃত ১২ জন এবং ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তালেবুর রহমান।
ঝটিকা মিছিলের প্রস্তুতি : রাজধানীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:08 am