রাশমিকা–বিজয়ের প্রেম: ৭ বছরের সম্পর্কের ৭ আলোচিত ঘটনা

  বিশেষ প্রতিনিধি    05-10-2025    90
রাশমিকা–বিজয়ের প্রেম: ৭ বছরের সম্পর্কের ৭ আলোচিত ঘটনা

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বাগ্‌দান সেরেছেন—গত কয়েক বছরে বহুবার এমন খবর হয়েছে। দক্ষিণ ভারতের এই প্রেমিক যুগলকে নিয়ে ভক্ত–অনুসারীদের আগ্রহ এমনই যে প্রতিদিনই তারা খবরের শিরোনামে থাকেন। তাই বহুবার তাঁদের বাগদান এমনকি গোপন বিয়ের খবরও হয়েছে। বলাই বাহুল্য, সবই কেবল গুজব ছিল। তবে এবার সত্যি সত্যি বাগদান সেরেছেন তাঁরা। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার হায়দরাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাগ্‌দান সেরেছেন তাঁরা। এখন তাঁদের সাত বছরের প্রেম পরিণয়ের অপেক্ষায়। হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক বিজয় ও রাশমিকার প্রেমের আলোচিত সাত ঘটনা—

একা রাশমিকা ‘কিরিক পার্টি’ অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাশমিকা, ঘটনা ২০১৭ সালের। প্রেমের গুঞ্জন ডালপালা মেলার আগেই তাঁরা বাগ্‌দান সারেন। সেটাও ২০১৭ সালে। তবে ভক্তরা যখন তাঁদের বিয়ের অপেক্ষায়, তখনই আসে দুঃসংবাদ। বাগ্‌দান ভেঙে দিয়ে আলাদা হয়ে যান তাঁরা। একই সময়ে রাশমিকা শুরু করেন তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দাম’–এ শুটিং। সেই শুটিং সেটেই দেখা হয় বিজয় দেবরাকোন্ডার সঙ্গে।

ছবি হিট, এরপর... পরে দেওয়া সাক্ষাৎকারে বিজয় জানিয়েছেন, সাদামাটা গল্পের সিনেমা ‘গীতা গোবিন্দম’ নিয়ে তাঁর বেশি প্রত্যাশা ছিল না। এমনকি শুরুতে সেই সিনেমা তিনি করতেও চাননি। কিন্তু মুক্তির পর সুপারহিট সিনেমা, বিজয় ও রামশিকার পর্দার রসায়ন ভক্তদের মুগ্ধ করে। তখন থেকেই তাঁদের সম্পর্কের শুরু।

‘ডিয়ার কমরেড’–এর সাফল্য ‘গীতা গোবিন্দম’ হিট হওয়ার পরই ২০১৯ সালে আসে ‘ডিয়ার কমরেড’ সিনেমাটি। ছবিতে প্রতিবাদী কলেজশিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেন বিজয়, রাশমিকা করেন জাতীয় দলের ক্রিকেটারের চরিত্র। ব্যতিক্রমী গল্পের এ সিনেমাটিও দর্শক–সমালোচকদের কাছে প্রশংসিত হয়। পর্দার মতো ততদিনে বাস্তবের জুটিও জমে উঠেছে, একে অপরের প্রেমে মজেছেন বিজয় ও রাশমিকা।

অল্প অল্প প্রেমের গল্প

টানা দুই ছবি হিট হলেও পরে আর সিনেমায় জুটি হননি বিজয় ও রাশমিকা। জানা গেছে, প্রেমের গুঞ্জন ধামাচাপা দিতেই এই অলিখিত নিয়ম করেছিলেন তাঁরা। তবে প্রেম কি আর লুকিয়ে রাখা যায! ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে তাঁদের প্রায়ই একসঙ্গে দেখা গেছে। কখনো ডিনারে, কখনো বিমানবন্দরে; কখনো আবার বিদেশে ছুটি কাটিয়েছেন। ছুটি কাটাতে গিয়ে রাশমিকা আর বিজয় একই জায়গা থেকে আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন। তাঁদের ইনস্টাগ্রাম পোস্টে অনেক সময় পেছনে একই ব্যাকগ্রাউন্ড দেখা গেছে।

সারাদেশ-এর আরও খবর