আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া–কাউখালী–স্বরূপকাঠি) আসনের বিএনপিদলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ঢাকায় বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম. আহসান কবীর।
আগামীকাল বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক। সেখানে বরিশাল বিভাগের ২০টি আসনের মোট ৬০ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমনটাই জানিয়েছে দলীয় সূত্র।
দলীয় উচ্চপর্যায়ের নেতারা মনে করছেন, এ মতবিনিময় সভার পরই ধাপে ধাপে মনোনয়ন চূড়ান্তের প্রক্রিয়া শুরু হবে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই দক্ষিণাঞ্চলের সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হতে পারে বলেও জানা গেছে।
পিরোজপুর-২ আসন থেকে আহসান কবীর ছাড়াও ডাকা হয়েছে মাহমুদ হোসাইন ভিপি মাহমুদ, ফখরুল আলম, সুমন মঞ্জুর এবং আল বিরুনী সৈকতকে।
পিরোজপুর-২ আসনে ঢাকায় ডাক পেলেন আহসান কবীর

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:05 am