নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ এলাকায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছে। এ ঘটনায় দগ্ধ ৬ জনকে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন– নাহিদ হাসান (২২), তাজুল ইসলাম (৩৫), তুরাব আলী (৫৫), আতিউর রহমান (৪২), কামরুল হাসান (৪৫) ও ফিরদৌস (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, দগ্ধদের মধ্যে নাহিদ হাসানের শরীরের ৪০ শতাংশ, তাজুল ইসলামের শরীরের ১২ শতাংশ, তুরাব আলীর শরীরের ১৬ শতাংশ, আতিউর রহমানের শরীরের ২৭ শতাংশ, কামরুল হাসানের শরীরের ২৬ শতাংশ ও ফিরদৌসের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:05 am