ভিজিএফ চাল বিতরণে জনপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ, জেলেদের বিক্ষোভ

  বিশেষ প্রতিনিধি    13-03-2026    49
ভিজিএফ চাল বিতরণে জনপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ, জেলেদের বিক্ষোভ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০২৫-২৬ অর্থবছরে নদীতে জাটকা আরহণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল থেকে জেলে প্রতি ১০০ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আমড়াগাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৬০ জন বেকার জেলেদের ৮০ কেজি করে চাল বিতরণের নামে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ইউনিয়ন প্রশাসক টাকা হাতিয়ে নেওয়া শুরু করলে জেলেরা এর প্রতিবাদ জানায়।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়ন প্রশাসক মো. তরিকুল ইসলাম এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠলে জেলেদের মাঝে হট্রগোল সৃষ্টি হয়।

‎এসময় যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলেদের কাছ থেকে অর্থ নেওয়ার প্রতিবাদ জানানোর পর পরিস্থতি শান্ত হয়। পরে সংশ্লিষ্ট জেলেদের কাছ থেকে অর্থ আদায় ছাড়াই চাল বিতরণ শুরু হয়।

‎এ ব্যাপারে স্থানীয় হোগলপাতি গ্রামের উপকারভোগী জেলে শহীদ হাওলাদার অভিযোগ করে বলেন, চাল নিতে ইউনিয়ন পরিষদে এসে শুনি প্রতি জেলেকে ১০০ টাকা করে জমা দিতে হবে। স্থানীয় ইউপি সদস্য মো. হারুন অর রশীদ সকল জেলেকে বলেন, ১০০ টাকা করে জেলে মাথাপিছু টাকা দাবি করে। জেলেদের কেউ কেউ ওই টাকা জমা দিতে গেলে জেলেদের মাঝে বিক্ষোভ শুরু হয়।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন