ঈদে কুয়েতে জনসমাগম নিষিদ্ধ, বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

  বিশেষ প্রতিনিধি    18-03-2026    60
ঈদে কুয়েতে জনসমাগম নিষিদ্ধ, বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সরকার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের জনসমাগম ও অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কুয়েত দূতাবাস।

মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বলেছে, “কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঈদের ছুটিতে নাট্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান বা কনসার্ট, বিবাহ অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগমমূলক আয়োজন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।”

“কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের উক্ত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।” একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কুয়েত সরকারের আইন ও সময়োপযোগী নির্দেশনা অনুসরণে সচেতন ও সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানানো হয়।

দূতাবাস আরও বলেছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন