ভারতের দুই প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইক‌মিশনারের সাক্ষাৎ

  বিশেষ প্রতিনিধি    21-03-2026    71
ভারতের দুই প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইক‌মিশনারের সাক্ষাৎ

দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শুক্রবার (২০ মার্চ) সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের হাইকমিশনার ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। দিনের শুরুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনারের সাক্ষাতের খবর মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ পৃথক পোস্টে জানান জয়শঙ্কর ও রিয়াজ।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন