ইরান যুদ্ধের কারণে সংকট তৈরি হওয়ায় পর্যাপ্ত পরিমাণে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির ক্ষেত্রে একক ঋণগ্রহীতার জন্য ঋণসীমা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২৫ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকের একক গ্রাহকের ঋণসীমা ২৫ শতাংশ অতিক্রম করলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে বেশি ঋণ দেওয়ার সুবিধা পাবে ব্যাংকগুলো।
তবে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কোনো ব্যাংক কি পরিমাণ ঋণ দিতে পারবে, সেটি ঠিক করবে বাংলাদেশ ব্যাংক। শুধু এলপিজি আমদানিকারকদের জন্য আমদানিতে যাতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়, সেজন্য ২৫ শতাংশ সীমা অতিক্রম করলে বাংলাদেশ ব্যাংক এ সুবিধা দেবে।
তবে অন্য কোনো পণ্য আমদানি করার ক্ষেত্রে ২৫ শতাংশ সীমা অতিক্রম করার সুবিধা দেওয়া হবে না বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
এলপিজি আমদানিতে ঋণসীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:54 am