চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ, আসছে মালয়েশিয়া থেকে

  বিশেষ প্রতিনিধি    07-04-2026    62
চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ, আসছে মালয়েশিয়া থেকে

মালয়েশিয়া থেকে পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে একটি জাহাজ। বুধবার (৮ এপ্রিল) এমটি সেন্ট্রাল স্টার নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে জাহাজটির অবস্থান আন্দামান সাগরে বলে জানা গেছে। এর আগে, গত ৩ এপ্রিল মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী মালয়েশিয়া থেকে রওনা দেয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, জাহাজটিতে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে সরকার।

বন্দর কতৃপক্ষ জানায়, এলপিজি ও এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও দুটি জাহাজ। এর মধ্যে ‘কুল ভয়েজার’ নামে নাইজেরিয়া থেকে আসা জাহাজে রয়েছে এলএনজি। জাহাজটির স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট। এ ছাড়া, এলপিজি নিয়ে গ্যাস জার্নি জাহাজটি এসেছে চীন থেকে। এর স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস কার্যক্রম শেষে দুটি জাহাজই আগামী বুধবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এলপিজি ও এলএনজি নিয়ে দুটি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের জলসীমায় রয়েছে। বর্তমানে চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে। এর মধ্যে ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামে একটি জাহাজ এসেছে এবং ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ নামে একটি জাহাজ এসেছে। ‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে এলপিজি খালাস করা হচ্ছে ভাটিয়ারিতে।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন