নিজস্ব রিপোর্ট।। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সরকারের মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এমপি দুদিনের এক সরকারি সফরে আজ সোমবার (১৩ এপ্রিল) নিজ জেলা কক্সবাজারে আসছেন। সফরকালে তিনি টেকনাফে একটি জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়াসহ স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ সফরসূচি অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সফরসূচি অনুযায়ী, আজ সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। রাত ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর রাত ৮টা ১৫ মিনিটে তিনি সড়কপথে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ১০টায় টেকনাফ বিজিবি রিসোর্টে পৌঁছাবেন। সেখানেই তিনি রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘কৃষক কার্ড বিতরণ’ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এই কর্মসূচিতে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে কার্ড বিতরণ ও বক্তব্য রাখবেন।
কৃষক কার্ড বিতরণ শেষে দুপুর ১টায় তিনি পুনরায় কক্সবাজার সার্কিট হাউসের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করবেন। দুপুর ২টায় কক্সবাজার সার্কিট হাউসে উপস্থিত হয়ে নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। এরপর বিকেল ৪টায় তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বিকেল ৪টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে প্রস্থান করবেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাঁর গুলশানস্থ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
দুই দিনের সফরে আজ কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী; টেকনাফে

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:54 am