পোষা পাখি মরে যাওয়া নিয়ে কান্না করছিল ১০ বছর বয়সী ছোট ভাই বাবু। বারবার বলার পরও কান্না না থামানোয় বাবুকে মারধর করে তার ১৪ বছর বয়সী বড় ভাই আল-আমিন। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ছুরি এনে বড় ভাইয়ের বুকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত আল আমিন একই এলাকার জাফর আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুর একটি পোষা পাখি ছিল। ওই পাখিটি বুধবার সকালে বিড়াল কামড়ে মেরে ফেলে। এ ঘটনায় বাবু সারাক্ষণ কান্নাকাটি করছিল। তাকে কান্না থামাতে বলায় বড় ভাই আল-আমিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু একটি ছুরি এনে তার বুকে আঘাত করে। পরে আল-আমিনকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরে ১৪ বছর বয়সী বড় ভাইকে মেরে ফেলল ১০ বছর বয়সী ছোট ভাই

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:54 am