রাজধানীর মোহাম্মদপুরের বছিলা বাসস্ট্যান্ড এলাকায় ৬ কেজি গাঁজাসহ মো. শাওন কায়ছার (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের দিকে বছিলা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে যাত্রী ছাউনির সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। রাতে বসিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেই কিশোর ঘাটারচর থেকে অটোরিকশায় করে একটি ট্রাভেল ব্যাগ নিয়ে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলো৷ পথে মোহাম্মদপুর থানার বসিলা ক্যাম্পের চেকপোস্টে তার গতিরোধ করা হয়। পরে তার সঙ্গে থাকা গাঢ় বাদামি রঙের ট্রাভেল ব্যাগ খুলে সন্দেহজনক পোটলা দেখা যায়। পরে নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো তিনটি পোটলা চেক করে ছয় কেজি গাজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাঁজা ও ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বছিলায় ট্রাভেল ব্যাগে ৬ কেজি গাঁজা, কিশোর আটক

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 13, 2026, 10:11 am