কুমিল্লার মুরাদনগরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
কুমিল্লা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার দড়ানীপাড়া এলাকার মৃত মনু মিয়ার ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান আবু সবার ছোট। মনু মিয়ার মৃত্যুর পর তার সম্পত্তি ওয়ারিশ হিসেবে রেকর্ডের সময় কৌশলে মোস্তাফিজুর রহমান আবু তার নিজের নামে গোপনে অতিরিক্ত ৩০ শতাংশ জমি রেকর্ড করিয়ে নেন। যা পরবর্তী সময়ে জানাজানি হয়। এ নিয়ে পরিবারটিতে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আদালতে মামলাও চলমান রয়েছে।
সোমবার রাতে বিষয়টি নিয়ে আবু ও তার স্বজনদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান আবু ধারালো দা দিয়ে তার বড় বোন খালেদা আক্তার ও ভাতিজা মঞ্জুরুল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমিসংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড দুটি হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।
কুমিল্লায় জায়গা-জমির বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 15, 2026, 2:41 pm