ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সমগ্র মুসলিম উম্মাহর সম্মুখিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) আরও শক্তিশালী, আধুনিক ও গতিশীল করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১৭ অক্টোবর) ইরাকের বাগদাদে চলমান ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫২তম অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী ওআইসি সদস্য রাষ্ট্রগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর সক্রিয় চাপ বজায় রাখার আহ্বান জানান, যাতে রোহিঙ্গারা নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং স্থায়ীভাবে তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে।
তিনি বলেন, এই সংকট নিরসনে মুসলিম উম্মাহকে সম্মিলিতভাবে ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমনে ধারাবাহিক আলোচনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি ফিলিস্তিনি জনগণের ওপর, এর মধ্যে নারী ও শিশুরাও অন্তর্ভুক্ত, ইসরায়েলি নৃশংসতা বন্ধের আহ্বান জানান এবং ১৯৬৭ সালের সীমান্ত চুক্তির ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ওপর জোর দেন।
ইসলামোফোবিয়া বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান যেন এই সমস্যা মোকাবিলায় সব অংশীজনকে সম্পৃক্ত করে একটি সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়।
ওআইসিকে আরও গতিশীল করার আহ্বান বাংলাদেশের

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 19, 2026, 4:48 am