পটুয়াখালীর বাউফলে গাছের ডাল কাটার সময় তা মাথায় পড়ে মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোসলেম উদ্দিন হাওলাদার ওই এলাকার মৃত আনালি হাওলাদারের ছেলে। তিনি বাউফল পৌর বিএনপির সদস্য ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কয়েকটি গাছ পার্শ্ববর্তী কালাইয়া এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন বিএনপি নেতা মোসলেম উদ্দিন। বুধবার দুপুরে গাছ কাটতে গিয়ে এক কাঠুরিয়া গাছে উঠে একটি ডাল কাটেন। পরে আরেক কাঠুরিয়া রশি দিয়ে ডালটি বেঁধে নিচে নামানোর চেষ্টা করেন। এ সময় ডালটি গাছের একটু দূরে দাঁড়িয়ে থাকা মোসলেম উদ্দিনের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, মোসলেম উদ্দিন হাওলাদার পৌর বিএনপির একজন সদস্য ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পৌর বিএনপি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে সংগঠন একজন সহকর্মীকে হারিয়েছে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় উপজেলা জামায়াতের নেতারাও সেখানে উপস্থিত হন।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি জেনেছি। পরিবারের কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
গাছের ডাল মাথায় পড়ে প্রাণ গেল বিএনপি নেতার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 22, 2026, 4:36 am