আবুধাবিতে একমাত্র টেস্টে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন আফগানিস্তানের পেসার ইয়ামিন আহমদজাই। শেষদিকে তার বলে স্বাচ্ছন্দ্য ফিরলেও ওয়ানডেতে তার প্রথম দুই বলেই ফিরলেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ফাইনালে ওঠার সমীকরণ মেলানোর লড়াইয়ে পরপর দুই বলে দুজনকে হারিয়ে বিপদে বাংলাদেশ।
দুবাইয়ের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। আগে ব্যাট করায় তুলনামূলক সহজ সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। কেবল জিতলেই হবে না, ব্যবধানও কমপক্ষে ৪১ রানের হতে হবে।
প্রথম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ৪ রান নেয় বাংলাদেশ। পরের ওভারে ইয়ামিন আহমদজাই দুটি ওয়াইডে শুরুর পর অফ স্টাম্পের পাশ ঘেঁষে যাওয়া বলটি গুড লেংথে ফেলেছিলেন। তাতে ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়লেন তানজিদ তামিম। আগের ম্যাচে দারুণ শুরু এনে দেওয়া এই ওপেনার এবার স্রেফ ১ রানে ফিরলেন।
জিম্বাবুয়ের বিপক্ষে ৯ রান সৌম্য সরকারও বিপদ সামলাতে পারলেন না, উল্টো ক্রিজে এসেই গোল্ডেন ডাক নিয়ে বোল্ড। ইয়ামিনের দ্বিতীয় বৈধ ডেলিভারিটিও ছিল অফ স্টাম্পের কিছুটা বাইরে। সেটিকে কাট করতে গিয়ে সৌম্য স্টাম্পে টেনে এনে বোল্ড হলেন। ৬ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ।
এখন পর্যন্ত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১ রান। নাজমুল হোসেন শান্ত ১০ এবং সাইফ হাসান ৫ রানে অপরাজিত আছেন।
শুরুতেই ছন্নছাড়া বাংলাদেশ, পরপর দুই বলে আউট তানজিদ-সৌম্য

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 22, 2026, 4:34 am