আন্তর্জাতিক বিরতিতে বড় ধাক্কা খেল লিভারপুল। সুইডেন জাতীয় দলের ক্যাম্প থেকে চোটের কারণে আগেভাগেই ফিরে আসছেন দলটির তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক। সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, চোটটি গুরুতর নয়, তবে পরবর্তী ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে না।
শুক্রবার রোমানিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ইসাক। ওই ম্যাচে সুইডেন ২-১ গোলে জেতে এবং দলের হয়ে প্রথম গোলটিও করেন এই ফরোয়ার্ড। তবে ম্যাচের পর পায়ে চোটের প্রভাব দেখা যায়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সুইডেন।
ইসাকের চোটের সুনির্দিষ্ট ধরন এখনো প্রকাশ করা হয়নি। সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন শুধু জানিয়েছে, এটি ‘হালকা ধরনের’ চোট। লিভারপুলে ফেরার পর ক্লাবের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার আরও পরীক্ষা হওয়ার কথা।
চোটের কারণে সুইডেনের পরবর্তী তিনটি নেশনস লিগ ম্যাচে খেলতে পারবেন না ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। সামনে পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা এবং রোমানিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।
লিভারপুলের জন্য স্বস্তির বিষয়, ইসাকের চোটকে আপাতত গুরুতর বলে মনে করা হচ্ছে না। আন্তর্জাতিক বিরতির পর ক্লাবটির পরবর্তী ম্যাচ ১১ অক্টোবর ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এর আগে প্রায় দুই সপ্তাহ সময় পাচ্ছেন ইসাক, ফলে ওই ম্যাচে তাকে পাওয়ার আশা রয়েছে লিভারপুলের।
লিভারপুলে যোগ দেওয়ার পর এবারই মৌসুমের শুরুটা ভালোভাবে কাটাচ্ছিলেন ইসাক। চলতি প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে তার গোল চারটি, যা তাকে গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছে। তার সামনে আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড।
সুইডেন ক্যাম্প ছাড়লেন ইসাক, দুশ্চিন্তায় লিভারপুল

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 28, 2026, 3:47 am