এশিয়ান গেমসে না খেলে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলও। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। শুরুর সাড়ে তিন ঘণ্টা আগে খেলা বাতিল হয় ম্যাচটি। ফলে র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’
গতকাল দুই কোয়ার্টার ফাইনাল বৃষ্টির জন্য অনুষ্ঠিত হয়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচটিও পণ্ড হয়েছে। মাঠের অবস্থা বেগতিক হওয়ায় বাংলাদেশের খেলার ঘণ্টা তিনেক আগেই বাতিল করা হয়েছে।
পহেলা অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আবহাওয়ার উন্নতি না হলে দুদিনের মধ্যে সেমিফাইনাল হওয়া বেশ কঠিন। সেমিফাইনালে বাংলাদেশের ম্যাচ ১ অক্টোবর সকাল নয়টায়। ঐ ম্যাচ না হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় জয় পাবে পাকিস্তান। ফলে ব্রোঞ্জের জন্য খেলতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলও বৃষ্টির জন্য বিড়ম্বনায় পড়েছিল। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির জন্য হয়নি। জ্যোতিরা সরাসরি উঠেছিল সেমিফাইনালে।
না খেলে সেমিফাইনালে উঠল বাংলাদেশও

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 30, 2026, 4:15 am