টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী দলের। এশিয়ান গেমস এবং তার আগে এশিয়া কাপে ব্যর্থতা লেগেই ছিল। এর মাঝেই আগামীকাল শনিবার ওয়ানডে সিরিজ খেলার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল।
এই সিরিজকে সামনে রেখে গেল বুধবার দল ঘোষণা করেছিল বিসিবি। স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৬ ক্রিকেটার। নতুন করে ২০ মাস পর জাতীয় দলে ফিরেছেন মুর্শিদা খাতুন। টাইগ্রেস এই ওপেনার বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে শেষ ম্যাচ খেলেছিলেন।
এছাড়া দলে রয়েছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রয়েছেন ফাহিমা খাতুন, সোবহানা মুস্তারিরা। তবে চোখে পড়ার মতো বিষয় আসন্ন এই সিরিজে ৩ পেসার নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এছাড়া পার্ট টাইম একজন পেসারও রয়েছে দলে। বিশেষ করে প্রথমবারের মতো দলে নেওয়া হয়েছে হাবিবা পিংকিকে। বেশ জোরেই বল করতে পারেন এই পেসার। এদিকে মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস তো রয়েছেনই।
নারী দল সবশেষ কবে এত পেসার নিয়ে খেলেছিল, সেটা মনে করতে পেছনে ফিরতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় প্রশ্ন উঠেছিল পেসার শঙ্কা নিয়ে। তবে সেই পেসার উঠিয়ে আনতে নতুন করে কাজ করছেন নির্বাচকরা। নারী দলের এক কর্মকর্তা বললেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করতে হলে পেসারদের ভূমিকা থাকতে হবে। যে কারণে দলে তিন পেসার রাখা হয়েছে। সামনে নতুন পেসার খোঁজার কাজও চলছে।’
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারী, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, হাবিবা ইসলাম পিংকি।
যে কারণে অস্ট্রেলিয়ায় ৩ স্পেশালিস্ট পেসার নিয়ে যাচ্ছে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 3, 2026, 4:25 am